Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদে

লরির ছাদে কাজ করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হ'ল লরির খালাসির। মৃত রাজেশ যাদব নামে বছর বাইশের ওই যুবক বিহারের বাকা জেলার বাসিন্দা। রবিবার রাতে মুর্শিদাবাদে বেলডাঙা থানার আনসার মোড়ের ঘটনা। মুর্শিদাবাদের ইসলামপুর থেকে কাঁচ…




লরির ছাদে কাজ করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হ'ল লরির খালাসির। মৃত রাজেশ যাদব নামে বছর বাইশের ওই যুবক বিহারের বাকা জেলার বাসিন্দা। রবিবার রাতে মুর্শিদাবাদে বেলডাঙা থানার আনসার মোড়ের ঘটনা। মুর্শিদাবাদের ইসলামপুর থেকে কাঁচা লঙ্কা বোঝাই লরি নিয়ে বিহারের বাকা জেলায় যাওয়ার পথে এই দুর্ঘটনা। গাড়ি চালকের বক্তব্য- জাতীয় সড়কের ধারে গাড়ি দাঁড়িয়ে থাকা কালীন গাড়ির মাল বাঁধতে ছাদে ওঠে খালাসি। এমন সময় রাস্তার ধারে হাই ভোল্টেজের তার গায়ে ঠেকে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে বেলডাঙা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

No comments