১১তম বাংলাদেশ সরকার নির্বাচনে ফের ক্ষমতায় ফিরলেন শেখ হাসিনা। বিরোধীদের কার্যত মুছে দিয়ে তিনি জিতলেন। ৩০০টি আসনের মধ্যে শেখ হাসিনার দল আওয়ামীলীগ একাই পেয়েছে ২৫৯টি আসন। সেখানে আরেক প্রধান বিরোধী দলের ঝুলিতে মাত্র ৮টি। আর প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদের দল জাতীয় পার্টির নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৭টি আসন। অন্যান্য ৩।সরকারী ভাবে বালাদেশ ইলেকশন কমিশন এই ফল ঘোষণা এখনও না করলেও নির্বাচন কমিশন থেকে এই সংখ্যা দেশটির সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানানো হয়েছে।
একনজরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন:
ভোটকেন্দ্র: ৪০ হাজার ১৮৩টি
ভোটকক্ষ: ২ লাখ ৭ হাজার ৩১২টি
মোট ভোটার: ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন
পুরুষ ভোটার: ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ জন
মহিলা ভোটার: ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন
অংশগ্রহণকারী দলের সংখ্যা: ৩৯টি
মোট প্রার্থী: ১ হাজার ৮৬১ জন
রাজনৈতিক দলের প্রার্থী: ১ হাজার ৭৩৩ জন
স্বতন্ত্র প্রার্থী: ১২৮ জন
আইনশৃঙ্খলা রক্ষায় ৬ লাখ ৮ হাজার
ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স ভোটকেন্দ্রে নিয়োজিত ফোর্স সংখ্যা প্রায় ৬ লাখ ৮ হাজার। এর মধ্যে পুলিশ প্রায় ১ লাখ ২১ হাজার, আনসার প্রায় ৪ লাখ ৪৬ হাজার, গ্রাম পুলিশ প্রায় ৪১ হাজার। সেনাবাহিনী (প্রতি প্লাটুনে ৩০ জন) ৩৮৯টি উপজেলায় ৪১৪ প্লাটুন, নৌবাহিনী ১৮টি উপজেলায় ৪৮ প্লাটুন, কোস্টগার্ড (প্রতি প্লাটুনে ৩০ জন) ১২টি উপজেলায় ৪২ প্লাটুন, বিজিবি (প্রতি প্লাটুনে ৩০ জন) ৯৮৩ প্লাটুন, র্যাব (প্রতি প্লাটুনে ৩০ জন) প্রায় ৬০০ প্লাটুন ভোটের মাঠে নিয়োজিত আছে।
এ ছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা (র্যাবসহ) প্রায় ২ হাজার প্লাটুন (প্রায় ৬৫ হাজার)। এ ছাড়া সারা দেশে জেলা ও মেট্রোপলিটনে পুলিশের টহল দল নিয়োজিত রয়েছে।
নির্বাচনে নিয়োজিত ১ হাজার ৩২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে আচরণবিধি প্রতিপালনের জন্য ৬৫২ জন, অবশিষ্ট ৬৭৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল বা স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে নিয়োজিত রয়েছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬৪০ জন, ১২২টি ইলেকট্রোরাল ইনকোয়ারি কমিটিতে ২৪৪ জন।

No comments