সাত সকালে সল্টলেকের ১১৪ দত্তবাদে আগুন।দমকলের ৩ টে ইঞ্জিন ঘটনাস্থলে।এলাকার লোকেরা পুকুর থেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। বেশকয়েকটি সিলিন্ডার ব্লাস্ট করে বলে দাবি প্রতিবেশীদের।বাকি ঝুপড়ি ঘর থেকে সিলিন্ডার বের করে পাশের পুকুরে রাখা হয়েছে।এলাকায় প্রচুর ঝুপড়ি থাকায় আতঙ্ক তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে।স্থানীয়দের দাবি সকালে চা করার সময় সিলিন্ডার এ আগুন ধরে যায়।এর পর সেই আগুন ছড়িয়ে পড়ে।সিলিন্ডার ব্লাস্ট ও করে বলে অভিযোগ স্থানীয়দের।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বোস।

No comments