প্রেস কার্ড নিউজ, বিনোদনঃ প্রচুর পরিমানে গাছ কাটা এবং
নদী-নালা ভরাটের ফলে বিশ্বে উষ্ণায়ন যেভাবে বাড়ছে তাতে বছরের বেশীরভাগ সময়ই গরমে কষ্ট
ভোগ করতে হয়। আর বছরে ১২টা মাসের মধ্যে মাত্র দুই মাস কোনও ভাবে আমরা শীতের আমেজ
পেয়ে থাকি। তাই শীত
অনেকের কাছে খুব পছন্দের
ঋতু হলেও শীতের সময়
অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কারণ
শীতে আমাদের রোগ প্রতিরোধ
ক্ষমতা অন্য ঋতুর থেকে
অনেকটা কমে যায়।
তাই শীত থেকে বাঁচার
জন্য সাবধানতা অবলম্বন যেমন জরুরি তেমনি
খাদ্যাভাসে পরিবর্তন আনা দরকার।
শীতের খাদ্যতালিকায় চর্বিহীন প্রোটিন, দুধ, গমের তৈরি
রুটি রাখা উচিত।এমন কিছু খাবার
তালিকা দেওয়া হলো। যেগুলো
শীতে খেলে রোগ প্রতিরোধ
ক্ষমতা বৃদ্ধি পায়।
ঠান্ডা
ও ফ্লু প্রতিরোধে সাহায্য
করে গাজর। গাজরে প্রচুর পরিমানে রয়েছে বেটা ক্যারোটিন ও ভিটামিন-এ।
তাই
গাজরের স্যুপ করে খেতে পারেন
অথবা স্যালাড করেও খেতে পারেন। গ্রিন
টি খেতে পারেন এর মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট
ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। দিনে দুই থেকে
তিন কাপ গ্রিন টি
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য
করবে। এর মধ্যেও আছে
অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শীতে ঠান্ডা
ও ফ্লুর সঙ্গে লড়াই
করতে সাহায্য করবে। মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়াতে সাহায্য করে। শীতে ঠান্ডা
ও ভাইরাসের সঙ্গে লড়াই করতে মাশরুম
খুব উপকারী একটি খাবার।
আবার রসুন এমন
একটি খাবার যা, রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য
করে। তাই জ্বর ও ঠান্ডার
জন্য রসুন খাওয়া যেতে পারে। এ
ক্ষেত্রে কাঁচা রসুন সবচেয়ে
ভালো কাজ করে। হজমে
সমস্যা হলে রান্না করেও
খেতে পারেন রসুন। জ্বর ও ঠান্ডা প্রতিরোধে
সবচেয়ে নিরাপদ খাবার মধু। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল
উপাদান। এটি ব্যাকটেরিয়া ও
ভাইরাসের সঙ্গে লড়াই করে।
এক গ্লাস গরম দুধের
সঙ্গে মধু মিশিয়ে খেলে ভাল ফল
পাওয়া যায়। অবশ্যই আপনার শরীরের অবস্থা
বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন এইসব
খাবার।
(ইন্টারনেট থেকে সংগৃহীত)

No comments