Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

শীতে খুস্কি দূর করার কিছু ঘরোয়া পদ্ধতি

প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ শীতকাল এলেই সবার একটা সাধারন সমস্যা দেখা যায়। তাহল মাথার খুস্কি। যদিও বর্তমানে মাত্রাতিরিক্ত দূষণের ফলে সারা বছরই এই সমস্যা লেগে থাকে সবার।তবে শীতকালে এর তাণ্ডব এতটাই বেড়ে যায় যে মুক্তি পাওয়ার রাস্তা ব্যব…

প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ শীতকাল এলেই সবার একটা সাধারন সমস্যা দেখা যায়। তাহল মাথার খুস্কি। যদিও বর্তমানে মাত্রাতিরিক্ত দূষণের ফলে সারা বছরই এই সমস্যা লেগে থাকে সবার।তবে শীতকালে এর তাণ্ডব এতটাই বেড়ে যায় যে মুক্তি পাওয়ার রাস্তা ব্যবহার করতে হবেই। বাইরে কোথাও ঘুরতে গেলে যদি পরিষ্কার না করা হয়, তা দেখতে বড্ড বাজে দেখায়। অত্যধিক চুল ঝরা, রুক্ষ চুল, নানা ধরনের স্ক্যাল্প ইনফেকশন এর জন্য বেশী দায়ী। তাই প্রথম থেকেই এর সমাধানে তৎপর না হলে মাথা ভরা চুল ঝরে গিয়ে অল্প দিনেই মাথার টাক বেরিয়ে আসবে।
খুস্কি থেকে রেহাই পেতে বাজারে নানা ধরনের শ্যাম্পু ও লোশন তো আছেই কিন্তু বিভিন্ন রাসায়নিক উপাদানের প্রভাবে তাঁর পার্শ্ব প্রতিক্রিয়া বর্তমানে এতটাই বেশি যে উপকারের পরির্বতে অপকারটাই বেশি হয়। এমন বেশ কিছু কার্যকারী ঘরোয়া উপায় আছে যা খুস্কির সমস্যায় দ্রুত সমাধান করতে পারে।
সপ্তাহে দুবার দুটি পেঁয়াজ ভালো করে বেটে এক মগ জলে মিশিয়ে ভালো করে মাথায় মালিশ করুন। এবং কিছুক্ষণ পর উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। এতে করে খুস্কির সমস্যায় দ্রুত উপকার পাবেন।
নারকেল তেল খুস্কি নিবারনে খুবই কার্যকারী। এই তেল ময়েশ্চারাইজ করে খুস্কি ইনফেকশনের সম্ভাবনা কমিয়ে দেয়। সপ্তাহে দুবার চুলের গোরায় সামান্য উষ্ণ নারকেল তেলের মালিশ দ্রুত উপকার দেয়।
খুস্কির সমস্যা থেকে বাঁচতে টকদই খুব কার্যকারী। খুস্কি দূর করতে টকদই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এভাবে ব্যবহার করলে খুস্কি থেকে দ্রুত উপকার পাওয়া যেতে পারে।
দুই চা চামচ পাতি লেবুর রস অল্প জলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ২ থেকে ৫ মিনিট ভালোভাবে ম্যাসাজ করে চুল ধুয়ে নিতে হবে। পুরোপুরি খুস্কি দূর না হওয়া পর্যন্ত দুবার চুলে লেবু ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যাবে।
পরিমাণ মতো মেথি সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ভালো করে বেটে নিন। ছেঁকে নেওয়া জল টা রেখে দিন। বেটে নেওয়া মেথি চুলের গোঁড়ায় মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। ঘণ্টা খানেক রাখার পর ভালো করে মেথি ভেজানো জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুবার মেথি মালিশে দারুন উপকার পাওয়া যাবে।
খুস্কির সমাধানে রিঠা বেশ কার্যকর। সপ্তাহে দুবার রিঠা সিদ্ধ জল চুলের ত্বকে লাগিয়ে ঘণ্টা খানেক রেখে ভালভাবে ধুয়ে ফেলুন। কারণ চুলের সৌন্দর্য বাড়াতে রিঠার জুরি মেলা ভার।

(ইন্টারনেট থেকে সংগৃহীত)

No comments