Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

দেবের এলাকায় জমজমাট ইকো ট্যুরিজিম পার্ক

প্রতিবছরের মতো এবারেও জমজমাট ঘাটাল হরিসিংহপুর ইকো ট্যুরিজম পার্ক। এই পার্কটি সাধুর বাঁধ নামে পরিচিত। আজ বড়দিন উপলক্ষ্যে ঘাটাল পৌরসভার মানুষ ছাড়াও বিভন্ন জায়গা থেকে লোকজন আসে এই পার্কে চড়ুইভাতি করতে।সকাল থেকেই শুরু হয়ে যায় মা…




    প্রতিবছরের মতো এবারেও জমজমাট ঘাটাল হরিসিংহপুর ইকো ট্যুরিজম পার্ক। এই পার্কটি সাধুর বাঁধ নামে পরিচিত। আজ বড়দিন উপলক্ষ্যে ঘাটাল পৌরসভার মানুষ ছাড়াও বিভন্ন জায়গা থেকে লোকজন আসে এই পার্কে চড়ুইভাতি করতে।সকাল থেকেই শুরু হয়ে যায় মানুষের আনাগোনা। পার্কের ভেতরে ও সংলগ্ন এলাকা জমজমাট থাকে। গত বছর  বন্যায় এই পার্ক  ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর ধীরে ধীরে আবার আগের চেনা ছন্দে  ফিরছে। তাই অাবার মানুষজন পার্কের দিকে ঝুকছে।  তাই এবারও ছোট ছোট কচিকাচাদের হইচই করতে দেখা যাচ্ছে পার্কে। সাথে রয়েছে বোটিং করার ব্যবস্থা,  তাতেও মানুষের উৎসাহ উদ্দীপনা  দেখা যাচ্ছে।  পার্কের মধ্যে অপ্রৃতিকর ঘটনা এড়াতে    নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছে ঘাটাল থানার পুলিশ।তবে এবছর পার্কের মধ্যে বক্স বাজানোয় নিষেধাঙ্গা রয়েছে। অবশ্য পার্কের বাইরে চলছে ব্যাপক  মাইক ও বক্স  বাজানো। অন্যদিকে দাসপুরের সিমলার দহতে শীলাবতী নদীর তীরে পিকনিকের জন্য প্রচুর মানুষের জনসমাগম হয়। সবমিলিয়ে আজকের দিনটি সবাই নিজের মত করেই অানন্দ উপভোগ করছে।

No comments