সারাদেশের সাথে আজ কোচবিহারেও পালিত হল বড়দিনের উৎসব। কোচবিহারের বিভিন্ন জায়গায় ক্যাথলিক এবং লুথারেন চার্চে বড়দিন উপলক্ষে সকাল থেকেই ছিল মানুষের ঢল। আজকের এই উৎসবে শুধু খ্রিষ্ট ধর্মের মানুষেরাই নন সকল ধর্মের মানুষ ছোট থেকে বড় সকলেই চার্চ গুলতে ভিড় জমায়। আজকের দিনেই যীশু খ্রীষ্টের জন্ম হয় আর তার থেকেই শুরু হয় এই বড়দিনের উৎসব। একদিকে এই উৎসবকে সুন্দর করে তোলার লক্ষ্যে সবকটি গির্জাকে সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জার রোশনাইয়ে। সব ধর্মের মানুষেরা ভিড় জমাতে শুরু করেছেন এই গির্জা গুলিতে আর মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন নতুন বছরের গোড়ায় যাতে আগামী নতুন বছর তাদের ভালো যায় তারা সুখে শান্তিতে থাকতে পারেন।

No comments