কোচবিহারের দিনহাটায় ভুয়ো কৃষকদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়া আমলা ও নেতাদের শনাক্ত করে শাস্তির দাবি, জমির কাগজপত্র প্রয়োজনীয় সংশোধন করে প্রকৃত জমির মালিকদের অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান করা ও দুর্নীতি বন্ধ করে রাস্তায় ও বাঁধের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি কে সামনে রেখে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দিনহাটা মহকুমা প্রশাসনের কাছে স্মারকলিপি দিল ক্ষতিপূরণ আদায় কমিটি। সোমবার দিনহাটা মহকুমা প্রশাসনের আধিকারিক এর সাথে দেখা করে তার হাতে দাবি পত্র তুলে দেন আন্দোলনকারীরা।এদিনের এই বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে পুলিন চন্দ্র রায়, মিজানুল হক ,কালাচাঁদ মন্ডল, জগদীশ বর্মন সহ ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাদের এই দাবি পত্রে উল্লেখ রয়েছে যে, সাগরদিঘী ঘাটের সেতু ও বাঁধের কাজে ব্যবহৃত জমির কাগজপত্র সিতাই এবং দিনহাটা 1 নম্বর ব্লকের B L & LRO -দের সাহায্যে জাল করে ক্ষতিপূরণের টাকা হাতিয়ে নিয়েছে এর ফলে জমির প্রকৃত মালিকরা ক্ষতিপূরণের অর্থ থেকে বঞ্চিত হয়েছে। তাই অবিলম্বে এই দাবিগুলো পূরণ না করা হলে রাস্তার কাজ করতে দেওয়া হবে না বলে তারা সেই দাবি পত্রে উল্লেখ করে প্রশাসনকে জানিয়ে। আন্দোলনকারীদের পক্ষে পুলিন চন্দ্র রায় বলেন, জাল কাগজপত্র তৈরি করে ভুয়ো কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত কৃষকেরা ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন বলে তিনি জানান। বার বার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না।তাই এদিন মহকুমা প্রশাসনের আধিকারিক এর দপ্তরে এসে বিক্ষোভ দেখানো পাশাপাশি তাদের স্মারকলিপি তুলে দেয়া হলো বলে তিনি জানান। এদিকে মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে একটি লিখিত অভিযোগ দেওয়া পড়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে মহকুমা প্রশাসনের আধিকারিক জানান।

No comments