সম্প্রতি তিন রাজ্যের বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য ও জয় পেয়ে উজ্জীবিত ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শহর ও ব্লক কংগ্রেসের উদ্যোগে এক বিজয় মিছলের আয়োজন করে। কালিয়াগঞ্জ কংগ্রেসের এই বিজয় মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক প্রমথ নাথ রায় । কালিয়াগঞ্জের নাট মন্দির প্রাঙ্গন থেকে কংগ্রেসের এই বিজয় মিছিল শুরু হয়। কালিয়াগঞ্জের রাজপথ পরিক্রমা করে পূনরায় নাট মন্দির প্রাঙ্গনে এই মিছিল শেষ হয়। এদিন অন্যানদের মধ্যে ছিলেন জেলা আই এন টি ইউ সির জেলা সভাপতি শ্যামোলেষ ঘোষ, শহর কংগ্রেস সভাতি সুজিত দত্ত, কাউন্সিলার মঞ্জুরী দত্ত দাম সহ শহর ও ব্লক কংগ্রেস নেতৃত্ব। এদিন আদিবাসিনী নৃত্য ও মূখোশ নিত্য সহ ঢাক বাসিয়ে বিজয় মিছিলে কয়েক হাজার কংগ্রেস কর্মিরা অংশ গ্রহন করে।
উল্লেখ্য সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কেন্দ্রের শাসকদল বিজেপিকে পর্যুদস্ত করে বিজয় হাসিল করে সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্রিশগড়ে সরকার গড়ে কংগ্রেস। দলের এই সাফল্যে উজ্জীবিত কংগ্রেস নেতা কর্মীরা।

No comments