Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

প্রায় ২২ দিন ধরে তালাবন্ধ অবস্থায় বিএসএনএল অফিস

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের BSNL অফিস প্রায় 22দিন ধরে তালাবন্ধ অবস্থায় রয়েছে ।কর্মীরা আসছে কিন্তু বাইরে বসেই তাদের প্রতিদিনের কাজ করতে  হচ্ছে কিন্তু কারন কি ? কারণ শুনতেই  উঠে আসলো,  যে বাড়িতে অফিসটি রয়েছে সেই বাড়ির…




দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের BSNL অফিস প্রায় 22দিন ধরে তালাবন্ধ অবস্থায় রয়েছে ।কর্মীরা আসছে কিন্তু বাইরে বসেই তাদের প্রতিদিনের কাজ করতে  হচ্ছে কিন্তু কারন কি ? কারণ শুনতেই  উঠে আসলো,  যে বাড়িতে অফিসটি রয়েছে সেই বাড়ির মালিক নাকি তালা মেরে দিয়েছে । 2013 সালে  BSNL দপ্তর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিপত্র শেষ হয়ে গেলেও তারপর আর চুক্তিপত্র করেননি বলে অভিযোগ ও একই  সাথে বাড়ি ভাড়ার টাকা দিতেও মাঝে মাঝে দেরি করতো দপ্তর কর্তৃপক্ষ  । আর সেই কারণেই বাড়ির মালিক বলদেব  সাহা তালা মেরে রেখেছেন। তার ফলে ল্যান্ড লাইন বন্ধ থাকলেও আর সব পরিষেবা ঠিকঠাকই রয়েছে বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিক সনাতন সাহা ।  বারবার উচ্চপদস্থ আধিকারিক দের জানালেও এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি আর তার ফলেই বাইরে বসে কাজ চলছে গঙ্গারাম পুর দুতাবাস কেন্দ্রের ।বিএসএনএল পরিসেবা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। কবে এই সমস্যা মিটবে সেটাই দেখার বিষয়।

No comments