সর্ষের মধ্যে ভূত।এবার মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে থাকলেন জয়েন্ট বিডিও।স্থানীয় প্রমীলা বাহিনী তার মাথায় জল ঢেলে শেষে পুলিশের হাতে তুলে দিলেন।ঘটনা টি নিয়ে উদ্বেগে আলিপুরদুয়ার জেলা প্রশাসন।গতকাল আলিপুরদুয়ারের পাতলাখাওয়াতে আপনার পঞ্চায়েতে প্রশাসন কর্মসূচি ছিল।এই কর্মসূচি শেষে মদ্যপ অবস্থায় রাত দশটা নাগাদ বাবুরহাটে ভাড়া বাড়িতে আসতে উদ্যেগ নেন আলিপুরদুয়ার ১ নং ব্লকের জয়েন্ট বিডিও নিখিল চন্দ্র সরকার।তিনি বাড়িতে ফিরতে পারেন নি।তার আগেই রাস্তায় পড়ে যান।এ সময় এলাকার প্রমীলা বাহিনীর বিষয় টি নজরে আসে।তারা জয়েন্ট বিডিও কে এই অবস্থায় দেখে হতবাক হয়ে যান।প্রমীলাবাহিনী বিডিওর মাথায় জল ঢালেন।
তারপর পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেন।দীর্ঘদিন ধরে এলাকার প্রমীলা বাহিনী মদ বিরোধী অভিযানে নেমেছেন।সারাদিন তারা কাজ করেন।রাতে পাহাড়া দেন মহিলারা।প্রমীলা বাহিনীর নেত্রী নিরুবালা রায় সাফ জানান,এলাকায় আমরা দীর্ঘদিন মদের বিরুদ্ধে অভিযান করছি।অনেক দোকান ভেঙ্গে দিয়েছি।গতকাল রাতে জয়েন্ট বিডিও এলাকায় মদ খেয়ে পড়েছিলেন।আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।আমরা চাইনা এরকম জয়েন্ট বিডিও আমাদের এখানে থাকুক।উনি প্রশাসনে থেকে যদি এটা করেন তবে অন্যেরা কি করবে এই প্রশ্ন তুলেছেন প্রমীলা বাহিনী।এ ব্যাপারে জেলাশাসক নিখিল নির্মল জানান,ঘটনা টি শুনেছি।বিডিওর সাথে কথা হয়েছে।উনার ট্রান্সফার হয়ে আছে।এটা নিয়ে তদন্ত হবে।মহিলাদের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।
স্থানীয় প্রমীলা বাহিনী বিডিও কে আজ এ ব্যাপারে অভিযোগ দায়ের করে ওই জয়েন্ট বিডিওর বিরুদ্ধে ব্যাবস্থা নিতে দাবী জানিয়েছেন।

No comments