Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ভারতীয় জাতীয় কংগ্রেস এর ১৩৪ তম প্রতিষ্ঠা দিবস পালন আলিপুরদুয়ারে

ভারতীয় জাতীয় কংগ্রেস এর ১৩৪ তম প্রতিষ্ঠা দিবসে আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের এক অনুষ্ঠানে উপস্থিত আলিপুরদুয়ার জেলা বামফ্রন্টের আহবায়ক কৃষ্ণ ব্যানার্জী।সামনে লোকসভা নির্বাচন।কংগ্রেসের মঞ্চে সিপিএমের জেলা সম্পাদক কৃষ্ণ ব্যানার্জী উপস…




ভারতীয় জাতীয় কংগ্রেস এর ১৩৪ তম প্রতিষ্ঠা দিবসে আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের এক অনুষ্ঠানে উপস্থিত আলিপুরদুয়ার জেলা বামফ্রন্টের আহবায়ক কৃষ্ণ ব্যানার্জী।সামনে লোকসভা নির্বাচন।কংগ্রেসের মঞ্চে সিপিএমের জেলা সম্পাদক কৃষ্ণ ব্যানার্জী উপস্থিত থেকে বক্তব্য রাখায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।তবে কি আগামী লোকসভা নির্বাচনে সিপিএম কে পাশে চাইছে কংগ্রেস।সর্বভারতীয়
 রাজনীতিতে এই মেল বন্ধন ঘটবে কীনা তা নিয়ে বিস্তর প্রশ্ন থাকলেও আলিপুরদুয়ার জেলা থেকে এই মেল বন্ধনের সুত্র তৈরী হতে পারে বলে মনে করছে কংগ্রেস।এদিন কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বিজেপি ও তৃনমুল কে হঠাতে সিপিএম কংগ্রেস কে পাশে চাইছে।কৃষ্ণ বাবুর বক্তব্য থেকে তা পরিস্কার।যদিও এ আই সিসি র সম্পাদক বিপি সিং জানান,কয়েকটি রাজ্য কংগ্রেস ভালো ফল করেছে।পশ্চিমবঙ্গ নিয়ে ও তারা আশাবাদি।তাই প্রতিষ্ঠা দিবস এ দল কে আরো বেশী মানুষের পৌচ্ছে দিতে সংগঠনের কাজ করা হচ্ছে।আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি বিশ্বরঞ্জন সরকার জানান,আমাদের আবেদনে ওরা সাড়া দিচ্ছে।আলোচনা হচ্ছে।আমরা চাইছি সর্বভারতীয় স্তরে একতা হোক।আমরা চাই সীতারাম ইয়েচুরি ও রাহুল গান্ধী এক সাথে বসে সিদ্ধান্ত নিক।

No comments