Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Breaking News:

latest

Recent

মাত্র ৭ দিনেই নিখুঁত সুন্দর ত্বক পেতে

গরমে ত্বকে নানা ধরণের সমস্যা হতে দেখা যায়। রাসায়নিক উপাদানে তৈরি ক্রিম ও ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বকের অবস্থা আরো খারাপ হয়ে যায়। আমাদের দাদি-নানিরা প্রাকৃতিক ঘরোয়া উপাদান ব্যবহার করতেন যা দীর্ঘদিন ব্যবহারেও কোন পার্শ্বপ্রতিক্রিয়…



গরমে ত্বকে নানা ধরণের সমস্যা হতে দেখা যায়। রাসায়নিক উপাদানে তৈরি ক্রিম ও ময়েশ্চারাইজার ব্যবহারে ত্বকের অবস্থা আরো খারাপ হয়ে যায়। আমাদের দাদি-নানিরা প্রাকৃতিক ঘরোয়া উপাদান ব্যবহার করতেন যা দীর্ঘদিন ব্যবহারেও কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়না। আপনার ত্বকের দুর্দশা দূর করতে পারে আপনার রান্না ঘরেরই কিছু উপাদান। সেলিব্রিটি স্কিন কেয়ার এক্সপার্ট মালভিনা ফ্রেসারের দেয়া ৭ দিনের ত্বকের পরিচর্যার রুটিন জেনে নেব আজ। যার মাধ্যমে আপনি পাবেন নিখুঁত ও উজ্জ্বল ত্বক মাত্র ৭ দিনেই। 

প্রথম দিন :

সকালে – কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে পানি চিপে বের করে নিয়ে সেই কাপড়টি মুখের  উপর চেপে ধরুন। এর ফলে ত্বকের ছিদ্রগুলো উন্মুক্ত হবে ও মরা চামড়া উঠে আসবে। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং মুখ মুছে নিন। প্রাইমার লাগান যাতে ছিদ্রগুলো কমে যায়।

দুপুরে – আপনার উভয় গালে আলতো করে চাপ দিন বা চিমটি কাটুন কয়েক মিনিট যাবৎ। এতে করে গালের রক্ত প্রবাহ বৃদ্ধি পাবে এবং ত্বকে আভা দেখা যাবে।

সন্ধ্যায় – একটি পাকা পেঁপের অর্ধেকটা অংশ খোসা ছাড়িয়ে ও বীজ ফেলে দিয়ে থেঁতলে নিন বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। মুখ পরিষ্কার করে এই পেঁপের পেস্ট মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। পেঁপের এনজাইম ত্বককে হাইড্রেট করবে।

দ্বিতীয় দিন :

সকালে – মুখ ধোঁয়ার সময় মুখের ত্বকে বৃত্তাকারে ম্যাসাজ করুন যাতে রক্ত চলাচল বৃদ্ধি পায়।       

দুপুরে – লাঞ্চ ব্রেকের সময় আপনার চোখকে বিশ্রাম দেয়ার জন্য ১৫ মিনিটের জন্য চোখ ঢেকে রাখুন। রিলেক্স হওয়ার জন্য এই সময় আইপডে সফট মিউজিক শুনতে পারেন।

সন্ধ্যায় – গোসল করে নিন। গোসলের পানিতে ইপসম লবণ মিশিয়ে নিতে পারেন। তবে এর আগে ভালো করে হাইড্রেটেড হয়ে নেবেন।

তৃতীয় দিন :

সকালে – সম পরিমাণ পানি ও দুধ মিশিয়ে আপনার মুখে লাগান। কিছুক্ষণ পর মুখ পরিষ্কার করে নিন। দুধের ল্যাক্টিক এসিড ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

দুপুরে – ১ চা চামচ মধুর সাথে ৩ চা চামচ অলিভ ওয়েল মিশিয়ে নিয়ে মুখে ও হাতে লাগান। এটি চমৎকার ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

সন্ধ্যায় – একটি লেবুর অর্ধেকের রস চিপে নিন। এর সাথে ২ টেবিল চামচ লবণ মেশান। মিশ্রণটি সারা মুখে বৃত্তাকারে ও হালকা ভাবে ঘষে ঘষে লাগান। তারপর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

চতুর্থ দিন :

সকালে – গোসলের পরে আপনার পায়ে ঠান্ডা পানি ছিটিয়ে দিন কয়েক সেকেন্ড। যদি প্রতিদিন এটি করতে পারেন তাহলে সেলুলাইট প্রতিহত করা যাবে। সপ্তাহে কয়েকবার এটি করলে পার্থক্যটা বুঝতে পারবেন।

দুপুরে – আপনার চোয়ালে আলতো করে চিমটি কাটুন। ৪ বার এমন করুন। এতে চোয়ালের ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং ত্বকের স্থিতিস্থাপকতাও বৃদ্ধি পাবে। 

সন্ধ্যায় – একটি শসার অর্ধেকটা পিষে নিন এবং এর সাথে ১ টেবিল চামচ টকদই মিশিয়ে নিন।  এই মিশ্রণটি আপনার ত্বকে লাগিয়ে ১৫ মিনিটা রাখার পর ধুয়ে ফেলুন।

পঞ্চম দিন :

সকালে – সকালে গোসলের সময় মাজুনি বা ধুন্দুল দিয়ে আপনার শরীর মেজে নিন। এতে ত্বকের মরা চামড়া দূর হবে।

দুপুরে – যদি আপনি কম্পিউটারে কাজ করে থাকেন তাহলে আপনার চোখ বেশ ক্লান্ত হয়ে থাকবে। তাই ২ টুকরো শশা আপনার চোখের উপর দিয়ে ১৫ মিনিট রাখুন।

সন্ধ্যায় – একটি লেবুর অর্ধেকটা অংশ কেটে নিন। এর উপর সামান্য চিনি ছিটিয়ে নিন। পরিষ্কার ত্বকে এই লেবুটি দিয়ে হালকা ভাবে ঘষুন। এটি টোনারের মত কাজ করবে।

ষষ্ঠ দিন :

সকালে – ২ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ অলিভ ওয়েল এবং আধা টেবিল চামচ চিনি মিশিয়ে নিন। মিশ্রণটি আপনার মুখে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাকটি মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল হতে সাহায্য করবে।

দুপুরে – ২ টি টি-ব্যাগ কয়েক মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ঠান্ডা টি ব্যাগ দুটি আপনার  চোখের উপর দিয়ে ৫ মিনিট রাখুন। ক্যাফেইন চোখের চারপাশের রক্ত নালীকে সংকুচিত করে ডার্ক সার্কেল দূর হতে সাহায্য করবে।

সন্ধ্যায় – ভেসলিন দিয়ে আপনার মেকআপ উঠিয়ে নিন। আধা কাপ মধুর সাথে ৩ টেবিল চামচ কমলার রস মিশিয়ে মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন এবং তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সপ্তম দিন :

সকালে – আপনার আই ক্রিম বা ময়েশ্চারাইজারটি ফ্রিজে রাখুন কয়েক মিনিট। ঠান্ডা হলে চোখের নীচে লাগিয়ে ১০ মিনিট রাখুন।

দুপুরে – আপনার মধ্যমা আঙ্গুলের সাহায্যে আলতো করে আই ব্যাগের উপর চাপ দিয়ে চুল বরাবর রেখা টানার মত টেনে নিন। এভাবে ৬ বার করুন। এর ফলে লসিকা গ্রন্থিগুলো উদ্দীপিত হবে। 

সন্ধ্যায় – আপনার ক্লিঞ্জারের সাথে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে ত্বকে লাগান। বেকিং সোডা ত্বক উজ্জ্বলকারী হিসেবে কাজ করে।


from Daily Bangla http://bit.ly/2J9YGsN


from DNAবাংলা http://bit.ly/2XXzTvR

No comments