Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Breaking News:

latest

Recent

শুরু হলো কৃষি মেলা ২০১৮

তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে বলরামপুর হাই স্কুলের মাঠে শুরু হলো কৃষি মেলা ২০১৮। এদিন প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও শুভজিৎ দাসগুপ্ত, সভা…




তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে বলরামপুর হাই স্কুলের মাঠে শুরু হলো কৃষি মেলা ২০১৮। এদিন প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও শুভজিৎ দাসগুপ্ত, সভাপতি পার্বতী বর্মন, কৃষি কর্মদক্ষ উজ্জ্বল কান্তি বসাক, তুফানগঞ্জ ১ নং কৃষি আধিকারিক ঋতম সাহা, কোচবিহার জেলা কৃষি আধিকারিক বলরাম দাস প্রমুখ।
এদিন বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা জানান, ৩ দিন চলবে এই মেলা এবং সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিনের মেলায় ৭ জন কৃষককে কৃষি পেনশন ভাতার চেক প্রদান করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান এই মেলায় কৃষকদের সচেতন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের এক্সপার্টরা এখানটা বক্তব্য রাখেন তাতে কৃষকদের ফসল ফলাতে সুবিধা হয়। আগে বাইরে থেকে খাবার নিয়ে আসতে হতো। এখন বাংলা থেকেই বাইরের রাজ্যগুলো খাবার চাইছে। এতেই বুঝা যাচ্ছে রাজ্যের কৃষি দপ্তর কতটা এগিয়ে আছে। তিনি আরো বলেন বিভিন্ন রাজ্যের কৃষকেরা ফসলের দাম না পেয়ে ব্যাংক ঋণ শোধ না করতে পেরে সাড়ে ১২ হাজার কৃষক আত্মহত্যা করে। আমাদের পশ্চিমবাংলায় এরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেনি।

No comments